ফুসফুস রক্ষায় দুই মিনিট দাঁত ব্রাশ!

ফুসফুসকে রোগমুক্ত রাখতে দিনে রাতে দুই মিনিট করে দাঁত ব্রাশ করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। শুনতে অবাক লাগলেও সম্প্রতি গবেষকরা দেখেছেন, মুখের জীবাণু ফুসফুসের বিভিন্ন রোগের জন্য দায়ী।এ ছাড়া শ্বাস-প্রশ্বাসজনিত রোগের ক্ষেত্রে ধূমপানের ফলে ফুসফুসের ক্যান্সার ও ক্রোনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) হয়। তবে সম্প্রতিক গবেষণা এ ব্যাপারে নিশ্চিত নয় যে মাড়ির জীবাণুর সিওপিডি রোগের জন্য সরাসরি দায়ী কিনা। কিন্তু এ রোগে আক্রান্তদেরসহ অন্যান্য ফুসফুসের রোগীদের ওপর গবেষণা করে দেখা গেছে, মাড়ির জীবাণু ফুসফুসের নানা রোগের জন্য দায়ী। কিন্তু কিভাবে জীবাণুগুলো এ রোগের জন্য দায়ী তা সুস্পষ্টভাবে এখনো জানা না গেলেও তারা একটা ধারণা দিয়েছেন।তাদের মতে, দাঁতের প্লাকে মাড়িতে জমে থাকা ব্যাকটেরিয়া ফুসফুসে প্রবেশ করে শুধু সিওপিডিই নয়, শ্বাস-প্রশ্বাস জনিত নানা রোগের কারণ। তাই উচিত প্রতিদিন দুইবার দুই মিনিট করে ব্রাশ করা। সম্ভব হলে প্রতিবার খাবারের পর দাঁত ব্রাশ করার পরামর্শ দিয়েছেন তারা।
সূত্র : ইন্টারনেট।

কৌতুক-০২১ দাওয়াত

দোকানের মালিক ও কর্মচারীর মধ্যে কথা হচ্ছেঃ
মালিকঃ আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিলো,সেগুলো কে কিনলো?
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ আর ঐ মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারীঃ লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন।
এমন সময় মালিকের মুখ কালো হয়ে গেল। কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো। কর্মচারী ভয় পেয়ে জিজ্ঞেস করল-হুজুর আপনার কি শরীর খারাপ লাগছে?









মালিকঃ না, লিয়াকত সাহেবের বাসায় আজ আমার সপরিবারে দাওয়াত আছে।
:P

কৌতুক -০২০ ওয়াশিং মেশিন

স্বামীঃ তোমার বাবা বলেছিল বিয়ের সময় ওয়াশিং মেশিন দিবেন,বিয়ের এক বছর পার হয়ে গেল আজ পর্যন্ত পাই নাই।
.
.
.
.
.
.
.
স্ত্রীঃ মিছা কথা কও কেন?
আমাকে দেন নাই? আমি কি তোমার কাপড় ধুয়ে দেই না?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
স্বামীঃ তাইতো কাপড়ের ময়লা কম আর পকেট বেশি পরিস্কার হয়ে যায়।
:P

কৌতুক-০১৯ শালা এবার নৌকা বানা :-D

এক বাংলাদেশী, এক ভারতীয় আর একজন পাকিস্তানী ঘুরতে বের হয়েছে আমাজানে।এরা ধরা পড়েছে জংলীদের হাতে। জংলীরা তিনজনকে একটা কুঁড়েঘরে আটকিয়ে রেখেছে। খুব চমত্‍কার একটা ফল খেতে দিচ্ছে তাদের।এই ফল খেয়ে তাদের চামড়া খুব মসৃন হয়ে যাচ্ছে। যেন তাদের যৌবণ ফিরে আসছে।এরা তিনজনেই খুশী।
এই সুখ অবশ্য বেশি দিন সইল না। একদিন সকালে জংলী সর্দার এল। এসে প্রথম ধরেছে পাকি-টাকে।তুমি কিভাবে মরতে চাও? পাকিটা বলল তোমারা যে ফলটা খেতে দাও, সেই রকম মিষ্টি কোন ফল নিয়ে আস যেটা বিষাক্ত। ওটা খেয়েই আমি মরব।তার ইচ্ছা অনুযায়ী লাল একটা ফল নিয়ে আসা হল। পাকিটা "পাকিস্তান জিন্দাবাদ" বলে ফলটা খেয়ে ফেলল। তার এসে গেলো গভীর ঘুম যা আর ভাঙ্গে না।বাঙ্গালী আর ভারতীয় দুইজন এরপর দেখল ভয়াবহ ব্যাপারগুলা। জংলীরা পাকিটার মাথা আলাদা করে সেটাকে মমি করে রাখল । বাকি শরীরের চামড়া ছাড়াল। এরপর সেটা দিয়ে বানাল ছোট একটা ক্যানু(canoe=ছোট ডিংগি নৌকা)।এইসব দেখে ভারতীয় আর বাঙ্গালীর অবস্থা খারাপ। পনের দিন পর জংলীসর্দার আবার এল। এইবার ভারতীয়টার পালা।ভারতীয়টাও "জয় হিন্দ" বলে ফল খেয়ে মারা গেল। তার মাথার মমি করা হল, চামড়াটা দিয়ে বানানো হলো ক্যানু।কিছুদিন পরে বাঙ্গালীর পালা। তাকে জিজ্ঞেস করা হলো কিভাবে মরবে? সে চাইলো একটা কাটা চামচ। এরপর কাটা চামচটা দিয়ে নিজের শরীরের নানা জায়গায় আঘাত করতে করতে বলল, "হারামজাদা! পারলে এইবার নৌকা বানা"

কৌতুক-০১৮ ওবামা ডিম পাড়ে :-D

ক্লাশে শিক্ষক ছাত্রদের কাছ থেকে পড়া জিজ্ঞাসা করছেন।
স্যার : বল্টু বলত,'আমেরিকারপ্রেসিডেন্টের নাম কি' ?
বল্টু : পারি না, স্যার ।
স্যার : তা পারবি কেন ? সারাদিন শুধু ভিডিও গেম নিয়ে পরে থাকিস । ঠিক আছে এই বিষয় নিয়ে একটা প্রশ্নকরি,'তুই যখন গাড়ি রেস দিস তখন তোর গাড়ির স্পিড কত থাকে' ?
বল্টু : মনে নেই ।স্যার : এটাও পারলি না ! সবচেয়ে সোজা একটা প্রশ্নকরি তোকে বলত,'মুরগী কী পারে' ?
বল্টু : জানিনা স্যার ।
স্যার : (রাগান্বিত কন্ঠে) কাল এই তিনটা প্রশ্নের সঠিক জবাব চাই আমি,আর এটাই তোর আজকের বাড়ির কাজ ।
পরের দিন
স্যার : কিরে বল্টু , তোকে যে কাজ দিয়েছিলাম তা হয়েছে ?
বল্টু : জি স্যার ।
স্যার : বল, সবগুলোর উত্তরএকসাথে দিবি ।
↓↓
↓↓
↓↓
↓↓
↓↓
বল্টু : স্যার উত্তরগুলো হচ্ছে,
''বারাক ওবামা ফুল স্পিডে ডিম পারে'' ।
:-D :-D :-D

কৌতুক-০১৭ ছেলে আর মেয়েদের মানসিক দূরত্ব

২ টা মেয়ে এস এস সি পরীক্ষার্থীর কথোপকথন :
.
.
.
১ম জন-- বুঝলি আজকে রিমু আমাকে ৪টা অবজেক্টিভ জানতে চাইছিল তার ভুল উত্তর বলে দিছি।
২য় জন-- ভালো করছিস।
এখন ওর রেজাল্ট খারাপ হবে।







২টা ছেলে এস এস সি পরীক্ষার্থীর কথোপকথন
:১ম জন -- মামা আজকে মেহেদীরে ৫ টা অবজেক্টিভ কইয়া দিছি।
২য় জন -- মেহেদী না তোরে একবার মারছিলো তাও কইয়া দিলি??
১ম জন -- মারামারির সময় মারামারি।
এখন পরীক্ষার সময় আগের কথা ভেবে লাভ আছে ??
মোড়ালঃ ছেলেদের মনে কোনও হিংসা নাই ।

আখের পুষ্টিকথাঃ

আখ বা ইক্ষু এই মৌসুমে বেশি পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এর আঞ্চলিক নাম বিভিন্ন। শর্করা আর চিনিতে পূর্ণ আখ। অতিরিক্ত পরিশ্রমীদের জন্য আখ ভীষণ উপকারী। যাঁরা প্রচুর পরিমাণে শক্তির কাজ করেন (যেমন—রিকশাচালক, দিনমজুর, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, খেলোয়াড়, নৃত্যশিল্পী), তাঁদের জন্য আখের রস বা শরবত যথেষ্ট উপকারী। পরীক্ষার আগে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মস্তিষ্কের পরিশ্রম হয় বেশি। এক গ্লাস আখের রস বা শরবত মস্তিষ্কে দ্রুত গ্লুকোজ (চিনি) সরবরাহ করে। মস্তিষ্ক থেকে শক্তি তখন সারা শরীরে ছড়িয়ে যায়। বাড়ন্ত শিশুদের জন্যও আখ জরুরি পথ্য। আখ শিশুদের বৃদ্ধি ও মানসিক বিকাশে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ, এতে রয়েছে প্রায় ১৫ শতাংশ প্রাকৃতিক চিনি, খনিজ লবণ ও ভিটামিন। অতিরিক্ত জ্বর হওয়ার পরে শরীরে প্রয়োজনীয় উপাদানের ঘাটতি হয়। এ ঘাটতি পূরণ করে আখের রস। পর্যাপ্ত আখের রস, প্রচুর বিশ্রাম, আর পানি জন্ডিসকে করে দ্রুত নিরাময়। রাতকানা, চোখ ওঠা, অতিরিক্ত পড়াশোনা করার পরে চোখে জ্বালাপোড়ার বিরুদ্ধে যুদ্ধ করে আখের রস। কিন্তু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের রোগীদের জন্য আখের রস নিষিদ্ধ। কারণ, এতে রয়েছে পর্যাপ্ত চিনি। বাজারের খোলা জায়গায় আখের রস বিক্রি হয়। এটা পরিহার করাই শ্রেয়।
আপনারা সবাই ভালো থাকুন,সুস্থ্ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।

কৌতুক-০১৬শেষ ইচ্ছা


একদিন সাদ্দাম, লাদেন ও বুশের বিচার চলছিল। তাদের শাস্তি হলো ২০করে বেত্রাঘাত।বিচারক প্রথমে বুশকে বললেন শাস্তি পাওয়ার আগে তোমার শেষ ইচ্ছা কি ? বুশ বলল আমার পিঠে একটি বালিশ বাধা হোক।বুশের পিঠে বালিশ বাধা হল।১০ বারি দেওয়ার পর বালিশ গেল ফেটে।বহু কষ্টে বুশ বাকি বেত্রাঘাত সইল।এরপর লাদেন কে বলল তোমার শেষ ইচ্ছা কি ? লাদেন বলল আমার পিঠে দুইটা বালিশ বাধা হোক।তো লাদেন কে কোন আঘাত সইতে হল না। অবশেষে সাদ্দামকে বলা হলো তোমার শেষ ইচ্ছা কি???








সাদ্দাম বলল, আমারপিঠে বুশকে বাধা হোক!! :P

কৌতুক-০১৫ ভিক্ষার অফিস !

ফকিরঃ আপা আল্লাহর ওয়াস্তে একটা টাকা দেন!!
মহিলাঃলজ্জা করেনা রাস্তাতে দাঁড়াইয়া ভিক্ষা করিস!!












ফকিরঃ ওরে বেটি তোর এক টাকার লাইগা কি অফিস খুলুম ?
:P

সময় বাঁচাতে আপনার যতগুলি প্রাইজবন্ড রয়েছে তার ফলাফল জেনে নিন এক ক্লিকে।

প্রিয় পাঠক কেমন আছেন? আশা করি ভালো আছেন।আপনাদের কাছে কয়েকশ হাজার প্রাইজবন্ড জমা হয়ে আছে। যা সময়ের অভাবে পত্রিকায়

→ কৌতুক -০১৪ ←চুইঙ্গাম


একদিন চান্দু আমেরিকাতে গেছে…
সেইখানে সকালে ব্রেড জ্যাম জেলি নিয়া মনের সুখে খাচ্ছে…..
তখন সেখানে এক আমেরিকান চুইনগাম চাবাইতে চাবাইতে তার কাছে এসে আজাইরা আলাপ শুরু করলো
→ আমেরিকানঃ "তোমরা বাঙ্গালীরা পুরা ব্রেড খাও??
→ চান্দুঃ অবশ্যই!!
→ আমেরিকানঃ চুইংগাম চাবাইতে চাবাইতে আর ফুলাইতে ফুলাইতে বলতে থাকলো “ আমরা শুধু ভিতরেরটা খাই আর বাইরেরটা প্রসেসিং করে কনটেইনার এ ভরে বাংলাদেশ এ বেচে দেই!!…
→ আমেরিকানঃ তোমরা কি ব্রেড এর সাথে জ্যাম খাও??
→ চান্দুঃ অবশ্যই!!!
→ আমেরিকানঃ আবার চুইংগাম চাবাইতে চাবাইতে বলল আমরা খাইনা, কারন আমরা ব্রেকফাস্ট এ ফল খাই আর অইগুলার ছোকলা আর ঝুটা গুলা দিয়ে জ্যাম বানাইয়া বাংলাদেশ এ পাঠাইয়া দেই!!!
এইবার চান্দু বললঃতোমরা কি আমেরিকাতে সেক্স কর??
→ আমেরিকানঃ অবশ্যই করি!!
→ চান্দুঃ তাইলে কনডম ইউজ করলে ওইটা কি কর??
→ আমেরিকানঃ ফেলে দেই !
→ চান্দুঃ আমরা ফালাইনা!!
অইগুলা দিয়া চুইংগাম বানাইয়া আমেরিকাতে বিক্রি করি…!!!

→ ফেক ভাইরাস তৈরি করে আপনার বন্ধুর আত্মারাম খাঁচা ছাড়া করে দিন ←

আমরা সবসময় আমাদের বন্ধুদের সাথে মজা করে থাকি আর এই মজার মাত্রা টা আরও একটু বাড়ানোর জন্য এই পোস্ট।এর মাধ্যমে আপনার বন্ধুর আত্মারাম খাঁচা ছাড়া করে দিতে পারবেন ।এই পোস্টে দেখাব নোটপ্যাড ব্যবহার করে কীভাবে একটি ফেক ভাইরাস ফাইল তৈরী করা যায় ।
চলুন শুরু করি









প্রথমে নিচের কমান্ডটি কপি করে নোটপ্যাডে নিন @echo off msg * Warning!!! All your computer data will be deleted within 5 minutes. System32 crashed. To save your files from deletion immediately press the OK button. shutdown -r -t 20 -c"Sorry!!! Cannot abort the deletion process. The files have already been deleted..."*.এবার আপনার পছন্দ মতো যে কোন নাম দিয়ে .bat এই ফরমেটে সেভ করুন ।যেমন: games.batআসুন আগে দেখে এই ফেক ভাইরাসের কার্যকারিতা । আমি আগেই বলেছি এটা মজা করার জন্য তাই এটার কোনো খারাপ দিক নেই ।আর যখন কেউ এই ভাইরাস ফাইলটি ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করবে তখন সে এমন একটি বার্তা দেখতে পাবে যে "তার পিসির সব ডাটা ৫ মিনিটের মধ্যে ডিলিট হয়ে যাবে আর সে যদি এটা বন্ধ করতে চায় তাহলে OK বাটনে ক্লিক করতে । আবার সাথে সাথে এটাও দেখাবে যে এই কাজ বন্ধ করা যাবেনা তার পিসির সব ডাটা মুছে ফেলা হয়েছে ।এবং নির্ধারিত সময়ে পিসি আবার পুনরায় চালু হবে"*.যেহেতু এখানে আমি ভ্যালু ২০ সেকেন্ড দিয়েছি তার মানে আপনার পিসি ২০ সেকেন্ড পর পুনরায় চালু হবে । আপনি চাইলে এটা পরিবর্তন করে দিতে পারেন এবং ম্যাসেজটি ও পরিবর্তন করতে পারবেন ।তো আর কি ভাইরাস ফাইলটি তৈরী করুন আর আপনার বন্ধুর পিসিতে দিয়ে দিন । এমন নাম দিয়ে সেভ করুন যাতে সে ক্লিক করতে বাধ্য হয় । আর যখন ক্লিক করবে তখন আর কি মজা নেন ।এই ভাইরাসটি আপনার সিস্টেমের জন্য মোটেও ক্ষতিকর নয় । রিস্টার্ট নেবার পর আবার ঠিকমতোই আপনার কম্পিটার কাজ করবে ।তাই চিন্তার কিছু নেই । সবাই ভালো থাকবেন ।

→ কৌতুক-০১৩ ← লিখে রাখ নয়তো ভুলে যাবে ॥

এক বুড়ো দম্পতির “ভুলে যাওয়ার সমস্যা” রোগ দেখা দিল।
কিছুই তারা মনে রাখতে পারে না। তারা সিদ্ধান্ত নিল, ডাক্তার এর সাথে কথা বলবে। তো তারা ডাক্তার দেখাতে গেল।
ডাক্তার সবকিছু চেকআপ করার পর তাদের বলল, এটা হলো বয়সের সমস্যা।
ডাক্তার তাদের বলল, আপনারা সবকিছু খাতায় লিখে রাখবেন, এ ছাড়া আপাতত আর কিছু করার নেই।
যাই হোক তারা বাড়ি চলে আসলো। আরসেদিন রাতে টেলিভিশন দেখার সময় স্ত্রী হঠাত্‍ করে রুমের বাইরে যাচ্ছে…
স্বামী: কোথায় যাও?
স্ত্রী: রান্নাঘরে।
স্বামী: আচ্ছা, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবে।
স্ত্রী: আসবো।
স্বামী: খাতায় লিখে রাখ। নইলে আবার ভুলে যাবে।
স্ত্রী: আরে লাগবে না, মনে থাকবে।
স্বামী: থাকলে ভালো, আচ্ছা এক গ্লাস পানি নিয়ে আসতে পারবে?
স্ত্রী: পারবো না কেন?
স্বামী: এটা খাতায় লিখে রাখ।
স্ত্রী: লাগবে না, একটা আইসক্রিম আর এক গ্লাস পানি, এই তো।
স্বামী: হু, ঠিক আছে। আর শোন, একটা চানাচুর এর প্যাকেট নিয়ে এসো। এটা লিখে রাখ। এত কিছু মনে নাও থাকতে পারে।
স্ত্রী: আরে আমার স্মৃতি তোমার থেকে ভাল। মনে থাকবে। একটা আইসক্রিম, পানি আর চানাচুর এইতো।
স্বামী: হু।
২০ মিনিট পর।










স্ত্রী রান্নাঘর থেকে ফেরত আসলো। তার হাতে একটি প্লেটে একটা কেক আর একটা ডিম।
স্ত্রী: এই নাও তোমার কেক আর ডিম।
স্বামী: আরে বলেছিলাম না তোমার মনে থাকবে না। আনতে বললাম কফি আর আনলে কেক আর ডিম ।

পৃথিবীর যে কোন মোবাইলে এস এম এস করুন ফ্রি তাও আবার বাংলায় !


সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশা করি সকলে ভালো আছেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন জনের কাছে এস এম এস পাঠাই তাতে আবার টাকা খরচ হয়। কিন্তু বর্তমানে ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে এ খরচের মাত্রা কিছুটা কমে এসেছে কেননা ইন্টারনেটে বিভিন্ন সাইট আছে যেখান থেকে ফ্রি এস এম এস করা যায়। এর আগে আমরা পোস্ট করেছিলাম মোবাইল ইন্টারনেট ব্যবহার করে কিভাবে এসএমএস করা যায় ।এরই ধারাবাহিকতায় আমরা আজ এমন একটি ওয়েব সাইটের কথা বলব যেখান থেকে আপনি সহজেই ইউনিকোড ব্যবহার করে বাংলা মেসেজ লিখে সেন্ড করতে পারবেন । এখানেপ্রবেশ করলে এরকম উইন্ডো দেখতে পাবেন।
এখানে প্রথমে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করুন কান্ট্রি সিলেক্ট করা হলে আপনার দেশের কোড অটোমেটিক চলে আসবে তার পর আপনার মোবাইল নং (যে টায় পাঠাতে চান) 0 বাদে বসিয়ে দিয়ে মেসেজ লিখুন এবং সব শেষে ক্যাপচা পুরণ করে sent sms এ ক্লিক করুন। দেখবেন আপনার মেসেজ খুব কম সময়ের মধ্যে ডেলিভারী হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।

হাজার মাইল দূরের কম্পিউটারে কাজ করুন ঘরে বসে !!!

প্রিয় পাঠক সালাম নিবেন ।আশা করি ভালো আছেন ।আসুন দেখি কিভাবে আপনি দেশে/বিদেশে থাকা আপনার বন্ধুর পিসির কাজ করে দিবেন।
১। প্রথমে টিম ভিউয়ার সফ্টওয়ারটি লাগবে দুই পিসির জন্যই, (সেই সাথে নেট কানেশনতো অবশ্যই লাগবে)
২। এখানে ক্লিক করে সফ্টওয়াটি ডাউনলোড করে নিন, ( সাইজ মত্র- 3.89 MB )
৩। স্বাভাবিক নিয়মেই এটা ইন্সটল করে ফেলুন,
৪। এবার সফ্টওয়ারটি ওপেন করুন দুজনই।
৫। এরপর Remote Control ট্যাব থেকে Partner ID তে আপনার বন্ধুর আইডি লিখুন । অর্থাত্‍ আপনার বন্ধুর সফ্টওয়ারটি ওপেন করলে সেখানেও এটার মতো Your ID ও নিচে Password দেওয়া থাকবে। (আপনার বন্ধুর নিকট থেকে তার আইডি ও পাসওয়ার্ড জেনে নিন)
৬। এবার Connect to Partner বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করেলে Password চাইবে ,
৭। Password দিয়ে Log On এ ক্লিক করুন,
৮। আবার কিছুক্ষন পরে একটা ডেস্কটপ ওপেন হবে, এই ডেস্কটপটি হচ্ছে আপনার বন্ধুর পিসির ডেস্কটপ।
এখন আপনি তার পিসির কাজ করতে পারবেন খুব সহজেই ।
সবাইকে ধন্যবাদ ।

কৌতুক -০১২ বোকা ছেলে

ছেলের রেজাল্ট কার্ডদেখে বাবা অনেক কষ্টে নিজের রাগ সামলে নিলেন। তারপর ছেলেকে ঠাণ্ডা মাথায় বোঝাতে শুরু করলেন,
→ ‘তুমি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা টিভি না দেখে পড়াশুনো করো না কেন?’
→ ‘তুমিই বলো,এতো পড়াশুনা করে কি লাভ? ’
→ ‘তাহলে পরীক্ষায় ভালো নাম্বার পাবে।’
→ ‘তাতে লাভ?’
→ ‘তাহলে তুমি ভালো চাকরি পাবে।’
→ ‘তাতে লাভ?’
→ ‘তোমার অনেক টাকা হবে,গাড়ি-বাড়ি হবে।’
→ ‘তাতে লাভ?’
→ ‘তুমি আরাম আয়েশে দিন কাটাতে পারবে।’
→ ‘ধুর! আমি তো এখনই সেটা করছি!’ :P

→ মোবাইল দিয়েই MP3 ট্যাগ এডিট করুন ছোট্ট একটি জাভা সফটওয়্যারের মাধ্যমে।←

আজকাল প্রায় প্রতিটি MP3 গানের সাথেই দেখা যায় album এবং artist এর জায়গায় ওয়েবসাইট,মোবাইল নাম্বার,কোম্পানি বা অফিস এরকম বিভিন্ন নাম দেওয়া থাকে।ফলে এই গান গুলো যখন আপনি মোবাইলে প্লে করেন তখন ইচ্ছা না থাকলেও দেখতে হয় গানের সাথে জুড়ে দেওয়া album,artist নাম গুলো। এগুলো সাধারনত কম্পিউটার দিয়ে করা হয়,এখন এই কাজ গুলো আপনিও করতে পারবেন মোবাইল দিয়ে,এর জন্য এখানে ক্লিক করে জাভা সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।আর ইচ্ছা মত পরিবর্তন বা মুছে ফেলুন গানের album,artist নেম।ট্যাগ এডিট এর জন্য গান সিলেক্ট করুন,এবার Edit tag এ ক্লিক করুন,এবার album,artist এর জায়গায় ইচ্ছা মত নাম দিন,অপশন এ ক্লিক করে ৩ নাম্বার অপশনটা (IDv1->ID3v2) সিলেক্ট করুন।এবার ওকে করুন এবং যে ম্যাসেজ আসবে তাতে yes করে যান শেষ না হওয়া পর্যন্ত।এবার গানটা মোবাইলে প্লে করে দেখুন।

যে কোন ছবিকে কার্টুন বানিয়ে সবাইকে চমক দিন !!!


আজ একটা মজার সফটওয়্যার পেলাম, তাই শেয়ার না করে পারলাম না। আপনি যে কোন ছবিকে কার্টুন কিংবা ফানি ছবিতে পরিবর্তন করে নিতে পারেন ছোট একটি সফটওয়্যারের মাধ্যমে। প্রথমে আপনাকে এখান থেকে সফওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। দুটি ফাইল পাবেন। একটি cartoonmaker_setup.exe নামে অপরটি রেজিস্ট্রেশনের জন্য serial.txt। আপনাকে প্রথমে cartoonmaker_setup.exe ইন্সটল করে নিতে হবে, এরপর ইন্সটল শেষে Help মেনুতে ক্লিক করুন এবং রেজিস্টার এ ক্লিক করুন। রেজিস্টার করতে serial.txt ফাইল থেকে প্রথম বক্সে প্রথম আইডি টি কপি করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করুন ও ২য় বক্সে নিচের সিরিয়ালটি একি ভাবে কপি করে পেস্ট করুন,দেখুন সফটওয়্যারটি রেজিস্টার হয়ে গেছে। এখন আপনি যে ছবিটি ফানি কিংবা কার্টুন এর মত করতে চান তা ওপেন করে নিন,পাশে থাকা টুল বার থেকে বিভিন্ন অপশন দেয়া আছে, নির্ধারণ করে কারসর দিয়ে ইচ্ছে মত এডিট করুন এবার ছবিটি সেভ করে নিন। কি বন্ধুরা ভাল লাগলো কি ?
ভাল লাগলে কমেন্ট করুন।
ভাল থাকুন ও সুস্থ্য থাকুন।

ফোন ব্যাকআপ সার্ভিস ইন্টারনেটে তাও আবার বিনামূল্যে !!!


আমার নোকিয়া ১২০২ মডেলের সেট হাতে নিয়ে একদিন ভেবেছিলাম কিভাবে এর সব ডাটা নিরাপদে রাখা যায়? কারণ আমাদের প্রায় সবারই ২/১ বার মোবাইল বা সীম হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে এবং নিজের ব্যক্তিগত সব ডাটা উদ্ধারের আর কোন পথ থাকে না । এই Extra ঝামেলা থেকে রক্ষার জন্য বিশেষ একটা পথ আছে । যদিও আমার থিওরিটা ১২০২ এর ক্ষেত্রে প্রয়োগ করতে পারিনি, তবে জিপিআরএস আছে এমন যে কোন মোবাইলে এটা করা যাবে । আমাদের সব অপারেটর কোম্পনি প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে আপনার সীমিত কিছু contact number সংরক্ষন করে, তবে আপনাকে এ জন্য প্রতিমাসে টাকা দিতে হবে । আমি এখানে অনলাইনে আপনার সিম বা ফোন মেমোরির সব ডাটা (মাল্টিমিডিয়া বাদে) [contact, message, note, bookmark, reminder……] কিভাবে বিনামূল্যে রাখবেন তা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি











যা পাবেন আপনি ----• কোন প্রকার টাকার প্রয়োজন নেই• আপনার ফোন থেকে যে কোন সময় ডাটা আপডেট করতে পারবেন• Contact, Message, Note, Bookmark, Reminder সবকিছুই রাখা সম্ভব । সার্ভিসটি সম্পূর্ণভাবে আপনি নিজে নিয়ন্ত্রন করতে পারবেন অর্থাত্‍ নিরাপত্তার কোন ভয় নাই• জিপিআরএস আছে এমন সব মোবাইলে এই সার্ভিসটা চলবে• আপনার Contact PC থেকেই edit/delete করতে পারবেন………ইত্যাদি ।কোথায় এই সুবিধাটা পাবেন এবং কিভাবে Active করবেন তা এই লিঙ্কে পাবেন ।
ধন্যবাদ সবাইকে ।

☀জেনে নিন আপনার কম্পিউটারটি কতক্ষণ ধরে চলছে ☀


আজ আপনাদের জন্য একটি ছোট্ট টিপস নিয়ে আসলাম। এই টিপসের সাহায্যে আপনি যে কোন সময় বের করতে পারবেন যে, আপনার কম্পিউটার টি কতক্ষণ ধরে চলছে। এর জন্য প্রথমে আপনি run এ গিয়ে লিখুন cmd এবং এন্টার চাপুন তাহলে একটি কমান্ড প্রম্পট আসবে সেখানে লিখুন net statistics workstation লিখে এন্টার দিন Statistics since 2/14/2008 8:43 pm এর মত একটা লেখা দেখতে পাবেন। এখানে প্রদর্শিত তারিখ এবং সময় দেখে বুঝতে পারবেন আপনার কম্পিউটারটি কতক্ষন ধরে চলছে। এ রকম মজার এবং এক্সক্লুসিভ তথ্য নিয়মিত পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ