আদার ঔষধি গুণ I

মসলা থেকে শুরু করে ঔষধি উপাদান হিসেবে আদার ব্যবহার হচ্ছে দীর্ঘদিন ধরে। যারা গলার চর্চা করেন তারা অনেকেই গলা পরিষ্কার রাখার জন্য আদা আর লবণকে পছন্দ করে থাকেন। আসলে মসলা ছাড়াও আদার রয়েছে বিভিন্ন গুণ। ইউনিভার্সিটি অব

দুধ-চা পান করলে চায়ের গুণ থাকে না I

মানুষ পানির পর পৃথিবীতে সবচেয়ে বেশি পান করে যে পানীয়, তা হলো চা। চা-স্পৃহা চঞ্চল হলে চাতকের মতো চা পানের জন্য উদগ্রীব হন অনেকে। চা পান না করা পর্যন্ত যেন শরীর ও মন দুটোরই তৃষ্ণা মেটে না। চা যে হিতকরী পানীয়, তা এখন অনেকেই জেনেছেন। চায়ের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও অন্যান্য যৌগ। গবেষণায় দেখা গেছে

পরোক্ষ ধূমপান I

ধূমপান না করেও পরোক্ষ ধূমপানে যে কারোরই ক্ষতি হতে পারে ধূমপানের ক্ষতিকারক দিকের তো অভাব নেই। যিনি ধূমপান করেন, তিনি নিজের যেমন ক্ষতি করেন, ঠিক তেমনি অন্যেরও ক্ষতি করে চলেন সমানে। একজন ধূমপায়ী কেমন করে একজন অধূমপায়ীর ক্ষতি করেন? খুব সহজ কথায়, অধূমপায়ী ব্যক্তিটি পরোক্ষ ধূমপানের শিকার হন। পরোক্ষ ধূমপানে ব্যক্তি যেসব সমস্যায়

কাঠবাদাম-কাহিনি

কাঠবাদাম উৎসবের খাবারে একটি পরিচিত নাম। আমরা কাঠবাদামকে ক্ষীর, পায়েস, সেমাইয়ের সঙ্গেই দেখতে অভ্যস্ত। আমরা অনেকেই জানি না যে কাঠবাদাম খালি মুখেও খাওয়া যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। যেকোনো বড় অস্ত্রোপচারের পর বা দেহের কোনো হাড় ভেঙে গেলে, কাঠবাদাম খেলে হাড় পুষ্টি পাবে দ্রুত। লম্বা আকারের বাদাম

দাঁত তো মাজি তবু…

আমরা প্রায় অভিযোগ পাই যে অনেকেই নিয়মিত মুখ পরিষ্কারের চেষ্টা করে। তার পরও দাঁতে গর্ত বা মাড়ি দিয়ে রক্ত পড়ে। আপাতদৃষ্টিতে এমনটা হওয়া উচিত নয়। প্রত্যেককে স্পষ্টভাবে জানতে হবে, প্রতিদিন দাঁত ব্রাশ আর সঠিক নিয়ম অনুযায়ী দাঁত ব্রাশ এক কথা নয়। দাঁতের গঠন ও অবস্থান অনুযায়ী দাঁত ও মুখ পরিষ্কারের নিয়ম শিখতে হবে এবং তা নিয়মিত মেনে চলতে হবে। সঠিকভাবে ব্রাশ করলেও

ডাক্তারী পরার্মশ

এক বিগত যৌবনা চিত্রভিনেত্রী তার ডাক্তারের কাছে এসে জানালেন, আজকাল অল্পতেই তিনি হাপিয়ে ওঠেন , কিছুতেই তার ভালো লাগে না । পরীক্ষা করে ডাক্তার জানালেন শরীরে আপনার ভালোই আছে । তেমন কোনো রোগ নেই । আসলে

বয়স পঞ্চাশ বছর

মা তার ছেলেকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছেন, "এই খোকা, উঠ। তাড়াতাড়ি উঠে পড়। তোর স্কুলের টাইম হয়ে যাচ্ছে তো!" একটা বিশাল হাই তুলে ছেলে জড়ানো গলায় বলল, "বিরক্ত করো না, মা। আজ স্কুলে যাবো না।" মা বললেন

ডান রাজনীতিবিদ

আজীবন বাম রাজনীত করেছেন খ্যাতনামা এক রাজনীতিবিদ | এখন মৃত্যুশয্যায় | শুভার্থীরা ঘিরে আছে শেষ সময়ের বাণী শোনার জন্য | রাজনীতিবিদ বললেন

জনপ্রিয় নাশতা হতে পারে অসুখের কারণ

জাংক ফুড নামেই পরিচিত। একে কী বলব? জঞ্জাল খাবার? বাতিল খাবার? ফাস্টফুড? পুষ্টিকর আবার তো নয়ই। প্রিয় নুডলস, বার্গার, চিপস, অন্যান্য ফাস্টফুড যাই বলি, এসবে রয়েছে খুব বেশি ট্রান্সফ্যাট, নুন ও চিনি। এসব খেয়ে পরে অবশ্যই হবে গুরুতর হত স্বাস্থ্য ও রোগ। যেমন

ঘুম থেকে উঠে খালি পেটে জলপান ও কুশল

প্রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলপান। খুব উপকারী। আজকাল জাপানে খুব জনপ্রিয় এ চর্চা। ভারতবর্ষে প্রাণায়ম ও যোগব্যায়ামে এটি অনুষঙ্গ হিসেবে আছে বহু বছর ধরে। বিজ্ঞানীরাও গবেষণা করে এর হিতকরী দিক খুঁজে পেয়েছেন। মাথা ধরা, শরীর ব্যথা, হূদ্যন্ত্রের সমস্যা, আর্থ্রাইটিস, দ্রুত হূৎস্পন্দন, মৃগীরোগ, স্থূলতা, ব্রংকাইটিস, হাঁপানি, কিডনি ও প্রস্রাবের রোগ

চর্বির ভালো-মন্দ

চর্বি একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান। অনেকে ভাবেন চর্বি খেলেই হূদেরাগ হবে। ব্যাপারটি তা নয়। প্রয়োজনীয় ও পরিমিত চর্বি নিয়মিত আহারের অংশ হতে পারে। এ বিষয়টি খতিয়েদেখাই আজকের মূল প্রতিপাদ্য খাদ্যে চর্বি সম্বন্ধে প্রচলিত জ্ঞান ও ধারণার পরিবর্তন ঘটেছে। একসময় তেল ও চর্বি মানেই অস্বাস্থ্যকর, এমন একটি ধারণা ছিল। মনে করা হতো

নিরামিষ আহার

প্রচলিত অর্থে আমরা বলে থাকি নিরামিষাশী। এটি এমন একটি খাদ্যতালিকা, যেখানে মাংস নেই। (কোনো পশুর কাটা মাংসের যেকোনো অংশ বা তা থেকে তৈরি যেকোনো খাদ্য, মাছ—সামুদ্রিক বা পোলট্রিজাত সবকিছু বর্জন)। তবে এতে আবার কয়েক গ্রুপ পাওয়া যায়, কেউ কেউ ডিম এমনকি প্রাণিজ খাবার,

বাঙ্গালীর ক্ষমতা !

কয়েকটি দেশের ছাত্রকে একই প্রশ্ন করা হল ।
প্রশ্নটি হল :
প্রমান করে দেখাও যে , 2 / 10 = 2 জাপানি ছাত্রের উত্তর : “ প্রশ্ন কোন মেশিনে ছাপাইছেন ? প্রশ্ন ভুল ! ”
এই কথা শুনে চাইনিজ ছাত্র চুপ !
আমেরিকান ছাত্রের উত্তর

উদাহরণ

মৌখিক পরীক্ষা চলছে। বিষয়
পদার্থবিদ্যা।
এক ছাত্রকে শিক্ষক প্রশ্ন করছেন-
শিক্ষকঃ আচ্ছা, বলতো- আলোর বেগ বেশি না শব্দের?
১ম ছাত্রঃ স্যার, আলোর।
শিক্ষকঃ গুড।
তা একটা উদাহরণ দাওতো?
১ম ছাত্রঃ আমরা যখন কম্পিউটার অন করি তখন আগে আলো জ্বলে কিন্তু তার অনেক পরে শব্দ শুনতে পাই। অতএব
আলোর বেগ শব্দের চেয়ে বেশি।
শিক্ষকঃ গর্দভ কোথাকার!
এটা কি কোন উদাহরণ হল!
এবার শিক্ষক আরেক ছাত্রের মৌখিক পরীক্ষা নিচ্ছেন
.
.
.
.
শিক্ষকঃ বলতো- কার বেগ বেশি?
আলোর না শব্দের?
২য় ছাত্রঃ স্যার, অবশ্যই আলোর।
শিক্ষকঃ (একটু খুশি হয়ে)
তা বাবা একটা উদাহরণ দিতে পারবা ?
২য় ছাত্রঃ এই যেমন ধরেন স্যার-আমরা যখন মোবাইল ফোন অন
করি তখন আগে আলো দেখি তারপর ওয়েলকাম টিউনশুনি। সুতরাং আলোর



শিক্ষকঃ ভাগো, ভাগো এখান থেকে! যত গাধা এসে জুটেছে এখানে।
৩য় ছাত্রকে ডাকার আগে শিক্ষক ভাবছেন আমি মনে হয় একটু কঠিন করে প্রশ্ন ধরছি। ঠিক আছে এবার একটু সহজ করে ধরি
.
.
.
শিক্ষকঃ ধরো, তুমি একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছো। এমন সময় দূরের একটা পাহাড়ের চূড়া থেকে কামানের গোলা ছোড়া হল। তাহলে কি হবে? তুমি গোলা ছোড়ায় যে শব্দ হল সেটা আগে শুনতে পাবে নাকি কামানের মাথায় যে আগুন জ্বলেছিল সেই আলোটা আগে দেখবে?
৩য় ছাত্রঃ (হাসতে হাসতে) স্যার, এটার উত্তর তো খুব সোজা।আলো আগে দেখতে পাবো।শিক্ষকঃ (উদ্ভাসিত চোখে) বাহ! বাহ! এইতো পারছো। একেই বলে মেধাবী ছাত্র। তা বাবা, এর ব্যাখ্যাটা কি দেবে?
.
.
.
.
.
.
.
.
৩য় ছাত্রঃ কারণ স্যার, আমার চোখ যে কানের থেকে একটু সামনে।

সাধারণ জ্বর !

শরীরে নির্দিষ্ট তাপমাত্রা (৯৮ ডিগ্রী ফাঃ) এর বেশি হলে তাকে সাধারণ জ্বর বলে। সাধারণত পানিতে ভেজা, গরম লাগা, সর্দি, শোক, উত্তেজনা প্রভৃতি নানা কারণে হঠাত্‍ দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়। রাতজাগা, অনিয়ম, বেশি মদ্যপান, অতিরিক্ত মানসিক চাঞ্চল্য, অতিরিক্ত পরিশ্রম প্রভৃতি কারণেও এটি হতে পারে। এর কোন নির্দিষ্ট কারণ বলা যায় না। অনেক সময় এটি এমনিই কমে যায়। এটি দীর্ঘস্থায়ী নয়। তবু প্রাথমিক অবস্থার জন্য জ্বর বোঝা না গেলে এর চিকিত্‍সা প্রয়োজন। অনেক সময় গুপ্ত কোন জীবণুর জন্যও এই জ্বর হতে পারে।
লক্ষণঃ
১. শরীরের তাপমাত্রা বৃদ্ধি, বমি বমি ভাব, মাথাব্যথা, মাথাঘোরা ইত্যাদি। ২. প্রায়ই কোষ্ঠবদ্ধতা থাকে।
৩. চোখ জ্বালা, মাথা ভার, দেহে জ্বালা প্রভৃতি লক্ষণ এতে থাকতে পারে।
পরীক্ষাঃUrine R/E, Hb%, TC, DC, ESR test, Widel test, Mp test করাতে হবে।
চিকিত্‍সাঃ
প্রাথমিক অবস্থায় ১টি করে প্যারাসিটামল দিনে ৩ বার খেতে হয়। আর জ্বর স্থায়ী হতে থাকলে চিকিত্‍সকের পরামর্শ অনুযায়ী সুনির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ওষুধ ১টি করে দিনে ৩/৪ বার সেবন করতে হতে পারে।
উপদেশঃ
১. পরিপূর্ণ বিশ্রাম।
২. জ্বর বেশি হলে মাথা ধোয়ানো, স্পঞ্জ করা ইত্যাদি।
৩. দুধ, সাগু, বার্লি, ফলের রস প্রভৃতি পথ্য।

আমড়ার পুষ্টিগুণঃ

এখন আমড়ার মৌসুম। এ দেশে দুই ধরনের আমড়া পাওয়া যায়। দুই রকমের আমড়াতেই রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’। এর ভিটামিন দাঁতের মাড়ি শক্ত করে, দাঁতের গোড়া থেকে রক্ত, পুঁজ, রক্তরস বের হওয়া প্রতিরোধ করে। আমড়ার ভেতরের অংশের চেয়ে বাইরের খোসায় রয়েছে বেশি ভিটামিন ‘সি’ আর ফাইবার বা আঁশ, যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিগুণ শক্তিশালী করে। আর আঁশ জাতীয় খাবার পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রের জন্য ভীষণ উপকারী

বেকারত্বে অকালমৃত্যু!

৪০ বছর ধরে ১৫টি দেশে গবেষণা শেষে দেখা গেল, প্রায় ৬৩ শতাংশ মানুষ বেকারত্বের কারণে অপ্রাপ্তবয়স্ক অবস্থাতেই মারা গেছে। ১৫টি দেশের প্রায় ২ কোটি মানুষের তথ্য নিয়ে এ গবেষণা চালিয়েছে নিউইয়র্কের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়েরগবেষকরা। জরিপে দেখা গেছে, বেকারত্বের হার ও অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মৃত্যুর হার উন্নত-অনুন্নত সব দেশেই সমান। বেকারত্ব সমস্যার কারণে হৃদরোগ, ডায়াবেটিস, ধূমপান ও মাদক নেয়ার হার বেড়ে যায়। এ সবের জন্যই বাড়ে মৃত্যুঝুঁকি। জরিপের পরিচালক অ্যারেন শোর জানালেন, বেকারত্বের কারণে অকালমৃত্যুর হার পুরুষের ক্ষেত্রে ৭৮ শতাংশ ও নারীর ক্ষেত্রে মাত্র ৩৭।

এখন জোড়ে দৌড় দেন !!!

এক ছোট্ট কিউট বাচ্চা এক বাড়িতে বেল বাজাতে চাচ্ছিল কিন্তু সে খাটো হওয়াতে বেলের নাগাল পাচ্ছিল না।সেটা দেখে এক ভদ্রলোক তাকে সাহায্য করার জন্য বেলটা বাজিয়ে দিলেন!
এরপর পিচ্চিকে বললেন " এখন তোমার জন্য কি আর কিছু করতে পারি?? "
পিচ্চির উত্তরঃ













এখন জোরে দৌড় দেন......আমিও দিতাছি!!

কৃপণের বিজ্ঞপ্তি ।

এক কৃপণ গেছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে।কারণ তার বাবা মারা গেছেন ।
কর্মকর্তা: কি চাই আপনার ?
কৃপণ: ভাই, আমার বাবা মারা গেছেন। সবচেয়ে ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিতে কত টাকা লাগবে?
কর্মকর্তা: ১০০ টাকা।
কৃপণ: ওহ্! এত? আচ্ছা যাক, দিলাম না হয় ১০০ টাকা। লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন।’
কর্মকর্তা: স্যার, কমপক্ষে আট শব্দের হতে হবে।
কৃপণ: আচ্ছা, তাহলে লিখুন, ‘রফিক সাহেব মারা গেছেন। একটি গাড়ি বিক্রয় হইবে।’
:)

টোটকা

গলায় মাছের কাটা লেগে গেলে, অর্ধেক লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন। কাটা নরম হয়ে নেমে যাবে।
>মুখে/জিভে সাদা ঘা হলে, পানির সাথে কর্পূর গুলে মুখ দিনে ২ বার ধুয়ে নিন।
>দই খুব ভাল এন্টাসিড হিসাবে কাজ করে। এসিডিটির সমস্যা শুরু হওয়া মাত্র , কয়েক চামচ দই খেয়ে নিন।
>২ টুকরা দারুচিনি ১টি এলাচি, ২টি তেজপাতা ,২টি লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছেকে নিন। হালকা গরম অবস্থায় এই পানি খেলে কাশি ভাল হবে।
>মাথা ব্যথা হলে, কালজিরা একটা পুটলির মধ্যে বেধে শুকতে থাকুন।