মোবাইল কাহন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোবাইল কাহন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পৃথিবীর যে কোন মোবাইলে এস এম এস করুন ফ্রি তাও আবার বাংলায় !


সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশা করি সকলে ভালো আছেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন জনের কাছে এস এম এস পাঠাই তাতে আবার টাকা খরচ হয়। কিন্তু বর্তমানে ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে এ খরচের মাত্রা কিছুটা কমে এসেছে কেননা ইন্টারনেটে বিভিন্ন সাইট আছে যেখান থেকে ফ্রি এস এম এস করা যায়। এর আগে আমরা পোস্ট করেছিলাম মোবাইল ইন্টারনেট ব্যবহার করে কিভাবে এসএমএস করা যায় ।এরই ধারাবাহিকতায় আমরা আজ এমন একটি ওয়েব সাইটের কথা বলব যেখান থেকে আপনি সহজেই ইউনিকোড ব্যবহার করে বাংলা মেসেজ লিখে সেন্ড করতে পারবেন । এখানেপ্রবেশ করলে এরকম উইন্ডো দেখতে পাবেন।
এখানে প্রথমে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করুন কান্ট্রি সিলেক্ট করা হলে আপনার দেশের কোড অটোমেটিক চলে আসবে তার পর আপনার মোবাইল নং (যে টায় পাঠাতে চান) 0 বাদে বসিয়ে দিয়ে মেসেজ লিখুন এবং সব শেষে ক্যাপচা পুরণ করে sent sms এ ক্লিক করুন। দেখবেন আপনার মেসেজ খুব কম সময়ের মধ্যে ডেলিভারী হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।

→ মোবাইল দিয়েই MP3 ট্যাগ এডিট করুন ছোট্ট একটি জাভা সফটওয়্যারের মাধ্যমে।←

আজকাল প্রায় প্রতিটি MP3 গানের সাথেই দেখা যায় album এবং artist এর জায়গায় ওয়েবসাইট,মোবাইল নাম্বার,কোম্পানি বা অফিস এরকম বিভিন্ন নাম দেওয়া থাকে।ফলে এই গান গুলো যখন আপনি মোবাইলে প্লে করেন তখন ইচ্ছা না থাকলেও দেখতে হয় গানের সাথে জুড়ে দেওয়া album,artist নাম গুলো। এগুলো সাধারনত কম্পিউটার দিয়ে করা হয়,এখন এই কাজ গুলো আপনিও করতে পারবেন মোবাইল দিয়ে,এর জন্য এখানে ক্লিক করে জাভা সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।আর ইচ্ছা মত পরিবর্তন বা মুছে ফেলুন গানের album,artist নেম।ট্যাগ এডিট এর জন্য গান সিলেক্ট করুন,এবার Edit tag এ ক্লিক করুন,এবার album,artist এর জায়গায় ইচ্ছা মত নাম দিন,অপশন এ ক্লিক করে ৩ নাম্বার অপশনটা (IDv1->ID3v2) সিলেক্ট করুন।এবার ওকে করুন এবং যে ম্যাসেজ আসবে তাতে yes করে যান শেষ না হওয়া পর্যন্ত।এবার গানটা মোবাইলে প্লে করে দেখুন।

ফোন ব্যাকআপ সার্ভিস ইন্টারনেটে তাও আবার বিনামূল্যে !!!


আমার নোকিয়া ১২০২ মডেলের সেট হাতে নিয়ে একদিন ভেবেছিলাম কিভাবে এর সব ডাটা নিরাপদে রাখা যায়? কারণ আমাদের প্রায় সবারই ২/১ বার মোবাইল বা সীম হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে এবং নিজের ব্যক্তিগত সব ডাটা উদ্ধারের আর কোন পথ থাকে না । এই Extra ঝামেলা থেকে রক্ষার জন্য বিশেষ একটা পথ আছে । যদিও আমার থিওরিটা ১২০২ এর ক্ষেত্রে প্রয়োগ করতে পারিনি, তবে জিপিআরএস আছে এমন যে কোন মোবাইলে এটা করা যাবে । আমাদের সব অপারেটর কোম্পনি প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে আপনার সীমিত কিছু contact number সংরক্ষন করে, তবে আপনাকে এ জন্য প্রতিমাসে টাকা দিতে হবে । আমি এখানে অনলাইনে আপনার সিম বা ফোন মেমোরির সব ডাটা (মাল্টিমিডিয়া বাদে) [contact, message, note, bookmark, reminder……] কিভাবে বিনামূল্যে রাখবেন তা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি











যা পাবেন আপনি ----• কোন প্রকার টাকার প্রয়োজন নেই• আপনার ফোন থেকে যে কোন সময় ডাটা আপডেট করতে পারবেন• Contact, Message, Note, Bookmark, Reminder সবকিছুই রাখা সম্ভব । সার্ভিসটি সম্পূর্ণভাবে আপনি নিজে নিয়ন্ত্রন করতে পারবেন অর্থাত্‍ নিরাপত্তার কোন ভয় নাই• জিপিআরএস আছে এমন সব মোবাইলে এই সার্ভিসটা চলবে• আপনার Contact PC থেকেই edit/delete করতে পারবেন………ইত্যাদি ।কোথায় এই সুবিধাটা পাবেন এবং কিভাবে Active করবেন তা এই লিঙ্কে পাবেন ।
ধন্যবাদ সবাইকে ।

মোবাইল দিয়ে এমপিথ্রি গান ডাউনলোড করুন একদম ফ্রী ।

আমরা সবাই কম্পিউটার থেকে এমপিথ্রি গান মোবাইলে মেমরি কার্ডে কপি করে গান শুনি। আমরা চাইলে মোবাইল দিয়ে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে গান ডাউনলোড করতে পারি। এজন্য আমাকে আনলিমিটেড ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং একটি সফটওয়ার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এটি কিভাবে কাজ করে তা এই ভিডিওটিদেখলে বুঝতে পারবেন এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে এখানে ক্লিককরুন ।এটি যেসব মোবাইল সাপোর্ট করে তা হলো…Supported Devices
N91 8GB,
Nokia 3250 ,
Nokia 5500 , Nokia 5700 , Nokia 6110 Navigator , Nokia 6120 , Nokia 6121 , Nokia 6290 , Nokia E50 , Nokia E51 , Nokia E60 , Nokia E61 , Nokia E61i , Nokia E62 , Nokia E65 , Nokia E70 , Nokia E90 , Nokia N71 , Nokia N73 , Nokia N75 , Nokia N76, Nokia N77 , Nokia N80 , Nokia N81 , Nokia N81 8GB, Nokia N82 , Nokia N91 , Nokia N92 , Nokia N93 , Nokia N93i , Nokia N95 8GB , Nokia N95, Nokia 5800, Nokia N97and all of the Series 60 v3 and Series 60 v5 devices !!

s60v2 সিরিজ মোবাইলের একটি দারুন টিভি সফটওয়্যার ।

একটি টিভি সফটওয়্যার যেটি দিয়ে আপনি ১২ টি টিভি চ্যানেল দেখতে পারবেন।কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে।এই সফটওয়্যারটি ৭দিন মেয়াদ থাকে।তারপর টাকা দিতে হয়্।কিন্তু আমাদের তো ফ্রি দরকার।তাই আপনাকে মোবাইলের তারিখটি মনে রাখতে হবে
।যখনই ৭দিন হবে আপনার মোবাইলে আবার পুরোনো তারিখ দিতে হবে।
যেমন আপনি সফটওয়্যারটি যদি ৫-৩-১২ তারিখে ইনস্টল করেন তাহলে ১২-৩-১২ তারিখে মেয়াদ শেষ হবে। তখন আবার ৫-৩-১২ তারিখ সেট করতে হবে মোবাইলে সফটওয়্যারটিতে যাতে ফ্রি ব্যবহার করতে পারেন । Download Link

Noki Unlocking Software

আপনাদের এমন একটি সফটওয়্যার দিব যাতে করে আপনি Lock হয়ে যাওয়া মোবাইল সহজেই Unlock করতে পারবেন। আমরা অনেক সময় আমাদের মোবাইল ফোনটির নিরাপত্তার জন্য Lock করে থাকি কখন কি চিন্তা করি যদি পাসওয়ার্ডটি ভুলে যাই তার জন্য মোটা অংকের মাসুল গুনতে হবে আবার সফটওয়্যার জনিত কারনে অনেক সময় মোবাইল ফোন লক হয়ে যায়। এখন কাজের কথায় আসা যাক।প্রথমে এখান থেকে Nokia Unlocking সফটওয়্যারটি ডাউনলোড করুন। এই ঠিকানা থেকে । এখন সফটওয়্যারটি আপনার কম্পিউটারের Install করুন।Install করার পর সফটওয়্যারটি Open করলে একটি window আসবে এখন এখানে আপনি আপনার Cellphone এর মডেল, IMEI নম্বর (*#06#) এবং Manufacturer দিয়ে ok করলে আপনার কাঙ্ক্ষিত Password টি পেয়ে যাবেন।
ধন্যবাদ ।

ইন্টারনেট থেকে বিনামূল্যে call এবং sms করুন !!!


ইন্টারনেট থেকে বিনামূল্যে call এবং sms করার অনেক ওয়েব সাইট আছে।এমন একটি সাইট হচ্ছে এই সাইটটি ।এখান থেকে আপনি বিনামূল্যে এসএমএস এবং কল করতে পারবেন।এজন্য register for free -এ গিয়ে রেজিস্ট্রেশন করে নিন।তাহলে আপনার মেইলে একটি একটিভিশন পাঠানো হবে।এখন ঐ লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করুন এবং লগইন করুন।এখন মোবাইল নম্বর ভেরিফিকেশনকরার জন্য SMS মেনু থেকে SMSএ ক্লিক করুন।এখন আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে Verification -এ ক্লিক করুন।এবার CALLER ID অংশে আপনার মোবাইল নম্বর (দেশের কোড ছাড়া) লিখে ADD NEW CALLERID -এ ক্লিক করুন।এরপরে VERIFY NOW বাটনে ক্লিক করে CALL ME NOW বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলে একটি কল আসবে।সবশেষে প্রদর্শিত ভেরিফিকেশন কোড টাইপ করে ভেরিফিকেশন সমম্পন্ন করুন।এবার এসএমএস করতে SMS মেনু থেকে SMS এ ক্লিক করুন এবং SMS option: এ Free SMS নির্বাচন করে এসএমএস করুন। এভাবে আপনি প্রতিদিন ৫ টি করে sms send করতে পারবেন।আর কল করার জন্য TELEPHONE মেনু থেকে WEB-CALLBACK এ ক্লিক করে ৮ মিনিট কল করুন বিশ্বের যেকোন প্রান্তে।

মোবাইলের Ram ফ্রেশ রাখার জন্য ছোট্ট একটা জাভা সফটওয়্যার


পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।

পিসির ram পরিস্কার করার জন্য আমরা কত কিছুই না করি ।একটু পিসি স্লো হলেই শুরু করে দেই নানা রকম ক্লিনিং প্রসেস,ডিফ্রাগ্মেন্টও করি ।কিন্তু মোবাইলেও যে ram আছে এবং সেখানেও যে ময়লা জমে সে খবর কি রাখেন ? তো মোবাইল মেমোরি হালকা করে স্পীডি করার জন্য আপনি কি করেন ? মাঝে মাঝে মোবাইলেরও ডিফাগমেন্ট করা দরকার ,তাছাড়া জমে থাকা ময়লা ফাইলও পরিস্কার করা দরকার ।তাহলেই তো মোবাইল থাকবে সুস্থ ।সেজন্যই আজকে আপনাদের মোবাইলের সুস্থতার জন্য আজকে আমি একটা সফটওয়্যার উপহার দেবো ছোট্ট এই জাভা সফটওয়্যারটির নাম ”মেমোরি আপ ”
এই সফটওয়্যারটি আপনার মোবাইলের মেমোরি অপটিমাইজ করবে,যার ফলে মোবাইলের পারফরমেন্স থাকবে সতেজ ।অনেকেই হয়তো এটি ইতিমধ্যে ব্যবহার করছেন,আবার অনেকে হয়তো জানেন না ।যারা জানেন না তাদেরকে জানাতেই আমার এই ছোট্ট পোস্ট ।

প্রথমে এখান থেকে সফটটা নামায় নেন মোবাইলে :DOWNLOAD MEMORY UP FOR MOBILE
operating System:

Android, BlackBerry, Java, Symbian, Windows Mobile

এখন সফটটা ওপেন করেন ।তাহলে দেখতে পারবেন মোবাইলে কম মেমোরী ব্যবহার হইছে আর কত খালি আছে ।এই বার quieck boost চাপেন ।তাহলেই মোবাইলের মেমোরী ডিফ্রাগমেন্ট শুরু হবে এবং জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল মুছবে ,পাশাপাশি এলোমেলো ফাইল সাজায় দেবে ।এই ফাইল কিন্তু সিস্টেম ফাইলে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল ,যা আপনি দেখছেন না হাইড থাকার কারনে ।

নিজেই ফ্ল্যাশ করুন আপনার সিমবিয়ান মোবাইল ফোনসেট!!!!!


মাঝে মধ্যেই হ্যাং হয়ে যায় আপনার প্রিয় হ্যান্ডসেট। অনেক সময় হ্যান্ডসেট টি রি-স্টার্ট হয় বারবার। এটি হয় মূলত ভাইরাস সংক্রমণে। যদি হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেম সিমবিয়ান হয়ে থাকে, তবে এ সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। এ জন্য একসঙ্গে * (স্টার), ৩ (থ্রি) ও কল বোতাম (বাটন) চেপে চালু করুন ফোনসেটটি।ব্যস, এতেই সমস্যার সমাধান! এটি করার আগে নকিয়া পিসি সুইটের মাধ্যমে ফোনবুক, এসএমএস ও ফটোসহ অন্যান্য তথ্যের ব্যাকআপ রাখবেন কম্পিউটারে তা না হলে আপনার ফোনের সব তথ্যই হারাতে হবে।

চিনে নিন আসল Nokia ফোন !


জেনে নিন আপনার নোকিয়া মোবাইল টি কোন দেশের তৈরি এই জন্য প্রথমে আপনার মোবাইল এ

ফ্রী এসএমএস পাঠান সারাবিশ্বে !


ইন্টারনেটে অনেক ঘুরাঘুরি করেও যারা ফ্রি SMS পাঠানোর নির্ভরযোগ্য সাইট খুঁজে পাননি তাদের জন্য এই পোষ্ট ।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ।
নিচে ধাপগুলো দেওয়া হলোঃ